২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় আরো চার শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় আরো চার শিক্ষার্থী বহিষ্কার
বিজ্ঞাপন

২০২১ সালে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল, দর্শন বিভগের মো. ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু এবং আরবি বিভাগের জুনায়েদ আহমেদ। চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, যৌন নিপীড়ন সেলে থাকা তিনটি অভিযোগের সুরাহা করা হয়েছে। -এফএনএস

 

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ও রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রী হেনস্তার শিকার হয়েছিলেন। অভিযোগটি দীর্ঘদিন ঝুলে থাকলেও শিক্ষার্থীদের দাবির মুখে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন