১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রীর ঘুষের ২০ কোটি টাকা উদ্ধার হলো অভিনেত্রীর বাড়ীতে!

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: lead
পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রীর ঘুষের ২০ কোটি টাকা উদ্ধার হলো অভিনেত্রীর বাড়ীতে!
বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আটক করা হল অর্পিতা মুখোপাধ্যায়কেও। শনিবার (২৩ এপ্রিল)সকালে অর্পিতাকে আটক করা হয় বলে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে। গত শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে সোনা ও বিদেশি মুদ্রাও। গত শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে। ইডি সূত্রে দাবি, টালিগঞ্জের কাছে হরিদেবপুরের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট। সেখানে তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয়েছে অন্তত ২০ কোটি নগদ টাকা।

 

উল্লেখ্য পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অর্থপাচার মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টেপাধ্যায়কে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থ এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার সময় সরকারি স্কুলে নিয়োগে ব্যাপক ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ এক সহযোগীর বাড়ি থেকে নগদ প্রায় ২১ কোটি রূপি উদ্ধারের পরদিন পার্থকে গ্রেপ্তার করা হল। উদ্ধার ওই অর্থ স্কুলে নিয়োগে ঘুষের অংশবিশেষ বলেই মনে করছেন তদন্ত কর্মকর্তারা। শুক্রবার সকালে ইডির কর্মকর্তারা পার্থর নাকতলার বাড়িতে হাজির হন। এরপর টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। জিজ্ঞাসাবাদে পার্থ সহায়তা না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। “রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ বোধ করায় তদন্তকারীদের নিয়ে আসা দুই চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। চিকিৎসকরা সবুজ সংকেত দেওয়ার পর ফের জিজ্ঞাসাবাদ শুরু হয়,” বলেছে একটি সূত্র। পার্থর পাশাপাশি তার যে সহযোগীর বাড়ি থেকে ২১ কোটি রূপি উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নগদ অর্থের পাশাপাশি অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গেছে। পার্থকে শনিবারই আদালতে তোলার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই; অভিযোগের আর্থিক দুর্নীতির অংশটুকুর তদন্ত করছে ইডি। পার্থের বাড়িতে হানা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একে রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করতে কেন্দ্রের বিজেপি সরকারের ‘সাজানো নাটক’ বলেও অভিহিত করেছে তারা। তদন্তে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। সিবিআই ও ইডি সঠিক পথেই আছে বলে মন্তব্যও করেছে তারা।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন