১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর ইউএনওর ফোন ক্লোন করে টাকা আদায় এক প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১০:৩২ অপরাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুর ইউএনওর ফোন ক্লোন করে টাকা আদায় এক প্রতারক গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের একটি দল। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর লিগ্যাল উইংয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ জুলাই রাকিবুল ইসলাম দুর্গাপুরের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করেন। তাকে সরকারি কাজ দেওয়ার কথা বলে ‘নগদ’-এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন। ঘটনাটি দুর্গাপুরের ইউএনও জানতে পেরে থানায় অবহিত করেন। পুলিশ তদন্ত করে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, রাকিবুল এলাকায় হ্যাকার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা রয়েছে। নতুন করে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে একটি মামলা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্যের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন