রাজশাহীতে প্রধানমন্ত্রীর ঘর পেল ১৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার
স্টাফ রিপোর্টার : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রাজশাহী জেলায় ভূমিহীন ও গৃহহীন ১৭৫টি পরিবারকেও জমিসহ ঘর প্রদান করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিলসহ গৃহের প্রতীকী চাবি তুলে দেন। চারঘাট উপজেলায় ৩৩টি পরিবারকে এ পর্যায়ে গৃহ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলাসহ সারাদেশে ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন এবং এ পর্যন্ত বাংলাদেশে প্রায় দেড় লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা সময়মত পূরণ করেন উল্লেখ করে জিএসএম জাফরউল্লাহ বলেন, সারাদেশে যে ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ১০টি উপজেলা রয়েছে রাজশাহী বিভাগে। আবার রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী জেলাতেই সবচেয়ে বেশি ৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, আমরা আর একেবারে গরীব নেই। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আর মাত্র সাড়ে আঠার বছর পরেই উন্নত বাংলাদেশে পরিণত হব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে এবং আগামী বছরের ডিসেম্বরের আগেই সারাদেশ গৃহহীন মুক্ত হয়ে যাবে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। এ প্রকল্পের অধীনে ২ শতাংশ খাস জমির বন্দোবস্ত করে উপকারভোগীদেরকে এসব গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম ও একটি টয়লেট। সেমিপাকা প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বক্তৃতা করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগমারায় : রাজশাহীর বাগমারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই ঘর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনরা এসব ঘর পেল। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘরগুলোর দলিল প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, চেয়ারম্যান লুৎফর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। এতে ঘর, বারান্দা, টয়লেটসহ রান্না ঘর আছে।

গোদাগাড়ী : রাজশাহীর গোদগাড়ীতে ১৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর এবং দলিল চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তররের উদ্বোধন করেন। এর পরই গোদাগাড়ী উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এবার মাটিকাটা ইউনিয়নের আমানপুর, রিশিকুল ইউনিয়নের পলাশি ও ভানপুর গ্রামের ১৮টি পরিবারকে বাড়ী উপহার দেওয়া হলো।এর আগে প্রথম ধাপের প্রথম পর্যায়ে ২৮০টি গৃহহীন পরিবার, দ্বিতীয় পর্যায়ে ৪০৩টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২৯টি ও দ্বিতীয়ধাপে ১০০টি পরিবারসহ উপজেলায় মোট ৯১২টি গৃহ ও ভূমিহীনকে বাড়ী ও দলিলপত্র হস্তান্তর করা হলো।উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের বাড়ী উপহার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের সভাপতিত্বে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করে উপজেরা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।
পবা : মুজিববর্যে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাজশাহীর পবা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর (৩য় পর্যায়-২য় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর (৩য় পর্যায়-২য় ধাপ) কার্যক্রমের ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয়ভাবে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসা. শামসুন্নাহারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, পরিবার পরিকল্পনা অফিসার মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীন, পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মন্জিল, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাগর, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, পারিলা ইউপি চেয়ারম্যান মুর্শেদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বাঘা : রাজশাহীর বাঘায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্বপ্নের ঘর পেলেন ৩০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের এই ঘর দেওয়া হয়। এর সাথে উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে প্রতিটি ঘরের জন্য দুই লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর ৩টি, হাবাসপুর ৪টি, বাউসা ইউনিয়নের আড়পাড়া ২৩টি আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর নির্মান কাজ সম্পূন্ন হয়েছে। এই ঘরে থাকছে দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ঠ বারান্দা, টয়লেট, রান্না ঘর। উপজেলায় প্রথম পর্যায়ে ১৬টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৫টি এবং তৃতীয় পর্যায়ে ৬৮টি ও বৃহস্পতিবার ৩০টি ঘরের চাবি ও দলিল দেওয়া হয়েছে।

