১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নানা বাড়ী থেকে এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: lead
নানা বাড়ী থেকে এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

আরা ডেস্ক : মাগুরার নানা বাড়ী থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি)অতিরিক্ত পুলিশ সুপার লাবণি আক্তারের গলায় ওড়না পেঁচানো লাশ মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার (২১জুলাই) ভোর রাতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবণি আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। পরিদর্শক মোশারফ জানান, উদ্ধারের পর লাবণির লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন