রজতজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার চেয়ারম্যানকে রাসিক মেয়রের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি : এটিএন বাংলার গৌরবময় রজতজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
গতকাল মঙ্গলবার ঢাকায় সামারাই কনভেনশন সেন্টারে এটিএন বাংলা কর্তৃক আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। এ সময় এটিএন বাংলা পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
