রাজশাহী অঞ্চলে লোডশেডিং শিডিউল
রাজশাহী অঞ্চলে সকাল ৯টা হতে রাত ১১টা পর্যন্ত সম্ভাব্য লোডশেডিং শিডিউল ঘোষণা করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী। মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে লোডশেডিংয়ের সূচি প্রকাশ করেছে।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকেই সারাদেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং শুরু হচ্ছে। জ্বালানি সঙ্কটে বিদ্যুতের উৎপাদন কমিয়ে আনতে লোডশেডিংয়ে বাধ্য হচ্ছে সরকার। মানুষের যাতে সমস্যা কম হয়, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ যাতে পায়, সেজন্যই সূচি ঠিক করে এলাকাভিত্তিক লোড শেডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগে সম্ভাব্য লোডশেডিংয়ের সময় ধরা হয়েছে সকাল ৯টা থেকে রাত ১১টার মধ্যে। সম্ভাব্য লোডশেডিংয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ১০০ মেগাওয়াটের মতো।
রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনার বেশিরভাগ এলাকা ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণের দ্বায়িত্বে রয়েছে নেসকো। এ কোম্পানির গ্রাহক প্রায় ১৭ লাখ।
এছাড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী রংপুর অঞ্চলে সকাল ৯টা হতে রাত ১১টা পর্যন্ত সম্ভাব্য লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে।
রাজশাহী অঞ্চলে সম্ভাব্য লোডশেডিং শিডিউল











