১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক তদন্তের নির্দেশ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক তদন্তের নির্দেশ
বিজ্ঞাপন

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নড়াইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ৬ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান। আদেশের বিষয়ে ব্যারিস্টার অনিক আর হক বলেন, স্বপন কুমার বিশ্বাসকে প্রয়োজনীয় চিকিৎসা এবং তিনিসহ তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলের পর আগামী ১৭ অক্টোবর বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত।-এফএনএস

 

রুলে নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওই ঘটনাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে ‘জনতার বিচার’ বন্ধে এবং লাঞ্ছনার শিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষায় বিবাদী ব্যক্তিদের ব্যর্থতাÑনিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঘটনার বিষয়ে তদন্ত চেয়ে গত ৪ জুলাই আইন ও সালিশ কেন্দ্র ওই রিট করে, যার ওপর আজ শুনানি হলো। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে এর আগে গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে রাহুল দেব নামে একাদশ শ্রেণির এক ছাত্র নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়।

 

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ওই ছাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। ওই সময় অধ্যক্ষ ওই ছাত্রের ‘পক্ষ নিয়েছেন’ এমন রটনা ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষক স্বপন কুমার ওই ছাত্রের পক্ষ নিয়েছেন বলেন অভিযোগ তুলে এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, ঘটনার ১০ দিন পরে ২৭ জুন বিকেলে সদর থানা পুলিশ বাদী হয়ে সহিংসতার দায়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করেছে। পরে এ মামলায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন