১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে রিট
বিজ্ঞাপন

এফএনএস : বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন। তিনি বলেন, রিট আবেদনটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

রিট আবেদনে পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুর কাজ শুরুর আগেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হওয়া উচিত। এটা দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সেতু মন্ত্রণালয়ের সচিব, পদ্মা সেতুর প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন