লালপুরে ‘অ্যানথ্রাক্স’ আতংক!
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে রোগেক্রান্ত একটি গাভি গরু জবাই করে মাংস কাটা ও ধোয়া কাজে নিয়োজিত দুই নারীসহ ৭ জনের হাতে ও পায়েসহ মুখমন্ডলিতে ফোস্কা ও ফুলা দেখা দিয়েছে। এ নিয়ে পুরো এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। উপজেলার দেলুয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা এইটাকে অ্যানথ্রাক্স রোগ বলে সন্দেহ করছেন। মনি খাতুন (৩০), বিলকিস(৩০), সাখাওয়াৎ (৩৫), মোহন (৪৫), হাবিবুর (৩০) ও সাদ্দাম হোসেন(১৪) নামের এদের হাতে ও পায়ে সহ মুখমন্ডলে ফোস্কা ও ফুলা দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজশাহী বিভাগীয় প্রাণি সম্পদ অফিসের পরিচালক। এ বিষয়ে গাভি গরুর মালিক মহিদুল ইসলাম বলেন, গরুটি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করিয়েও আমার গরুটি সুস্থ হয়নি। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ অফিসের পরিচালক নজরুল ইসলাম বলেন, এইটা কি রোগ এখনো বুঝা যাচ্ছেনা। তবে জবাই করা গাভির মাংস অথবা রক্তরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও নিরীক্ষা করলে রোগ চিহিৃত করা যাবে।
