প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের ছাত্র ছাত্রীদের চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয় সম্মেলনকক্ষে রবিবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে (৪)চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব বেগম আখতার জাহান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব প্রকৌশল মোঃ আব্দুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ শামিম হুসেন, রেজিস্টার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইঅটঊঞ), প্রফেসর ডঃ প্রকৌশলী মোঃ রাশেদুল হক রানা, বিভাগীয় প্রধান ও ডিম পূরকৌশল বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইঅটঊঞ)। বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের ছাত্র ছাত্রীদের (৪)চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ৩৪ জন ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা সনদ তুলেদেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএর) চেয়ারম্যান বেগম আখতার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন অতি: প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ নাজিরুল ইসলাম, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী(চলতি) তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম সহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর উপস্থিত ছিলেন।