কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার থেকে। চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (ধপধং.বফঁ.নফ) পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ১২০০ টাকা। গতকাল শনিবার ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এই ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয়ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৪.০০ সহ সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এ ছাড়া জিসিই এবং অ লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (ঙ লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং অ লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। -এফএনএস
উভয় পরীক্ষায় প্রতিটিতে নূন্যতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এ ক্ষেত্রে অ ও ই গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৭টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা। তবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যেকোনও সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।