১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হজের ফিরতি ফ্লাইট শুরু, ৪ আগস্ট পর্যন্ত চলবে

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১:৩১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
হজের ফিরতি ফ্লাইট শুরু, ৪ আগস্ট পর্যন্ত চলবে
বিজ্ঞাপন

পবিত্র হজ কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার থেকে দেশে ফেরা শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। এদিন রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। এ ছাড়া হজ যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।-এফএনএস

 

তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদিআরব গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭ টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদিআরব গেছেন। তিনটি এয়ারলাইনসের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। হজের ফিরতি ফ্লাইট গতকাল বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে। গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন