রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

Paris
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

আবারও ভারতীয় রুপির মান কমায় সর্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো এ মুদ্রার মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ২৬ বার কমলো ভারতীয় এ মুদ্রার মান।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত বুধবার বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড। একদিকে, ক্রমাগত ভারতীয় রুপির দাম কমছে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম। ডলারের এমন মূল্যবৃদ্ধির নেপথ্যের কারণ খুঁজতে এরইমধ্যে ভারতের আর্থিক মহলে শুরু হয়েছে বিচার-বিশ্লেষণ। -এফএনএস

 

চলতি বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির জন্য সমস্যায় রয়েছে ভারতীয়রা। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, রুপির এই দরপতনের নেপথ্যে ইউক্রেন যুদ্ধ ছাড়াও একাধিক বাহ্যিক কারণ থাকতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবও আছে বলে মনে করছেন তারা। ভারতে চলমান মূল্যস্ফীতির কারণে দেশটির সামগ্রিক অর্থনীতি, স্টক ও বন্ড বাজার ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে আমদানির তুলনায় বিনিয়োগ কমছে। শুধু ভারত নয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিয়েছে। বিশ্বজুড়ে রাজনৈতিক সংকটের কারণে প্রায় চার থেকে সাত শতাংশ পতন ঘটেছে মুদ্রার। আর সেটি প্রভাবিত করেছে সামগ্রিক অর্থবাজারকে।


আরোও অন্যান্য খবর
Paris