সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

৬ দেশকে টিকা পাঠাচ্ছে ভারত

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

এফএনএস : দক্ষিণ এশিয়ায় বাংলাদেশসহ বন্ধুপ্রতীম ছয়টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এই খবর দিয়েছে। প্রথমেই টিকা পাঠানো হচ্ছে মালদ্বীপ ও ভুটানে। বুধবারই এই টিকা পৌঁছে যাবে। মালদ্বীপে পাঠানো হচ্ছে ১ লাখ ডোজ টিকা, ভুটান পাচ্ছে দেড় লাখ ডোজ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ ও নেপালে টিকা পৌঁছাবে বৃহস্পতিবার। বাংলাদেশ সরকার ইতোমধ্যে জানিয়েছে, ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাওয়া যাচ্ছে এবং সেটা সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও নেপালের পর মিয়ানমার ও সেসেলেসে শুক্রবার পৌঁছাবে ভারত সরকারের উপহার দেওয়া টিকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসেও টিকা পাঠানোর ইচ্ছে রয়েছে নয়া দিল্লির। ওই সব দেশে টিকাটি ছাড়পত্র পেলেই তা পাঠানো হবে। বন্ধুপ্রতীম দেশগুলোকে টিকা উপহার দেওয়ার কথা জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, দীর্ঘদিনের আস্থাভাজন অংশীদারদের প্রয়োজন মেটানোর এই সুযোগ পেয়ে ভারত সম্মানিত বোধ করছে। করোনাভাইরাস মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আশা হয়ে এসেছে টিকা। বিশ্বে বিভিন্ন রোগের টিকা তৈরিতে ভারত অগ্রগন্য। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সেরাম ইনস্টিটিউটে উৎপাদনের পাশাপাশি ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকও একটি কোভিড-১৯ টিকা উদ্ভাবন করেছে। করোনাভাইরাসে আক্রান্তদের হিসেবে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারত ইতোমধ্যে দেশে টিকাদান শুরু করেছে।


আরোও অন্যান্য খবর
Paris