১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১৯ দিন পর ভক্তর স্ত্রী উদ্ধার হলেও পলাতক ফকির

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
১৯ দিন পর ভক্তর স্ত্রী উদ্ধার হলেও পলাতক ফকির
বিজ্ঞাপন

ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামের এক ফকিরের হাত ধরে চলে যাওয়া নারীকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন খেতা শাহ। গত সোমবার দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে এ সময় খেতা শাহকে খুঁজে পায়নি পুলিশ। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীকে উদ্ধার করার সময় খেতা শাহকে পাওয়া যায়নি। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারী পুলিশ হেফাজতে আছে। তাকে গতকাল মঙ্গলবার ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে ও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে। -এফএনএস

 

যদি ধর্ষণের আলামত মিলে তাহলে খেতা শাহর নামে ধর্ষণ মামলা হবে। দেড় মাস আগে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে জেলার তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। পরে ২২ জুন স্ত্রী বাবাবাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। ঘটনার পর ১ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে খেতা শাহকে আসামি করে তারাকান্দা থানায় অপহরণ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে ওই নারীকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করে পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন