১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বারবিকিউ পার্টির নামে এক ছাত্রীর শ্লীলতাহানি

প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বারবিকিউ পার্টির নামে এক ছাত্রীর শ্লীলতাহানি
বিজ্ঞাপন

বারবিকিউ পার্টির নামে এক শিক্ষার্থীকে বাসায় ডেকে শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষকের নাম কুমার অনিমেশ ভট্টাচার্য (৪২)। তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। অভিযোগকারী একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা-পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে কুমার অনিমেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামে আরও এক শিক্ষার্থী জড়িত আছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে জানানো হয়, গত ৬ জুলাই রাতে নাহিদ ভিকটিমকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। -এফএনএস

 

পার্টিতে কে কে আছে ভিকটিম তা জানতে চাইলে নাহিদ কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন বলে জানান। ভিকটিম তখন এত রাতে আসা সম্ভব না বলে জানান। পরে নাহিদের জোরাজুরিতে ভিক্টিম রাজি হন এবং তার দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় আসেন। ভিকটিম তার দুই ছোট ভাইকে ‘স্যারের সঙ্গে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এরপর নাহিদের ওই বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। ঘটনার পর ভিকটিম সেখান থেকে পালিয়ে এলে শিক্ষক ও নাহিদ তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ফোনে হুমকি দেন। পরে গত বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থী তার শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন