রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে তিন কোটি ৩৪ লাখ টাকা টোল আদায়

Paris
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৫৯৫টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২টি। এতে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ। গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গতকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সময়ে এই টোল আদায় হয়। -এফএনএস

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী। এর আগে ঈদুল ফিতরে গত ২৯ এপ্রিল বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা। আহসান মাসুদ বাপ্পী জানান, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস, হায়েস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। তিনি আরও জানান, সকাল থেকেই উত্তরবঙ্গমুখী সড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন আরও বাড়ছে। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।


আরোও অন্যান্য খবর
Paris