২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ কলেজে বিদায় বরণ অনুষ্ঠান

প্রকাশিত: ৮ জুলাই ২০২২, ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ভবানীগঞ্জ কলেজে বিদায় বরণ অনুষ্ঠান
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২০-২১ ও ২০২১-২২ অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও বিভাগীয় প্রদর্শক মো: জসিম উদ্দিনের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ হাতেম আলী। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক অহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক অঞ্জলী রায় ও আবুল কালাম আজাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক আবু হেনা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক আসতানুর রহমান, সহকারি অধ্যাপক আলহাজ্ব আব্দুস সামাদ, সহকারি অধ্যাপক আব্দুল মতিন, সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক অলকা রানী, আতিকুর রহমান এটম, এমদাদুল হক, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ ও অসীম কুমার প্রমূখ। শেষে দেড়শতাধিত বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার তুলে দেন অধ্যক্ষ হাতেম আলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন