রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

জিম্বাবুয়ে স্বর্ণমুদ্রা চালু করছে

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বাড়তে থাকা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এ মাসের শেষের দিকে নতুন এ স্বর্ণ মুদ্রা চালু করবে দেশটি। এ ছাড়া, দেশটির কেন্দ্রীয় ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য মার্কিন ডলারকে বৈধ টেন্ডার হিসেবে চালুর পরিকল্পনা প্রকাশ করেছে। খবর বিবিসির। জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার এ মাসে দ্বিগুনের বেশি বেড়ে ২০০ শতাংশে পৌঁছেছে। -এফএনএস

 

এর আগে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রায় ১৯০ শতাংশের বেশি। এ বছর মূল মুদ্রার বিপরীতে জিম্বাবুয়ের ডলারের মূল্য কমেছে। নতুন চালু হতে যাওয়া স্বর্ণ মুদ্রার প্রতিটিতে থাকবে এক টরি আউন্স ২২ ক্যারেট স্বর্ণ। রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের গভর্নর জন পি মাঙ্গুদিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ২৫ জুলাই থেকে এসব মুদ্রা বাজারে ছাড়া হবে। স্বর্ণ, রুপা এবং প্লাটিয়ামের মতো মূল্যবান ধাতু পরিমাপের একক হচ্ছে টরি আউন্স। মধ্য যুগ থেকে চলে আসা এক টরি আউন্সে ৩১.১০ গ্রামের সমান হয়।


আরোও অন্যান্য খবর
Paris