১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈদুল আজহায় বিমানের অতিরিক্ত ফ্লাইট

প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ঈদুল আজহায় বিমানের অতিরিক্ত ফ্লাইট
বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বিমান। সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ও রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। -এফএনএস

 

যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট থেকে প্রোমোকোড ইএডঊই২০২২ ব্যবহার করে টিকিট কিনলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন