১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পঞ্চম ধাপে রাজশাহীর চারঘাট-দুর্গাপুরসহ ৩১ পৌরসভায় ভোট আগামী ২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পঞ্চম ধাপে রাজশাহীর চারঘাট-দুর্গাপুরসহ ৩১ পৌরসভায় ভোট আগামী ২৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন

এফএনএস : পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট আগামী ২৮ ফেব্রুয়ারি। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৪ ফেব্রুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। পঞ্চম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট, লক্ষ্মীপুরে রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর, রাজশাহীর

চারঘাট ও দুর্গাপুর, বগুড়া জেলার বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহারাস্তি, যশোরের কেশবপুর ও যশোর সদর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল, ভোলার জেলার ভোলা সদর এবং গাজীপুরের কালীগঞ্জ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন