১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পণ্যের মিনিপ্যাক থেকে দেশে বছরে ২ লাখ টন বর্জ্য উৎপাদন

প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ৩:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
পণ্যের মিনিপ্যাক থেকে দেশে বছরে ২ লাখ টন বর্জ্য উৎপাদন
বিজ্ঞাপন

বাংলাদেশে প্রতিবছর পণ্যের মিনিপ্যাক বা স্যাশে (শ্যাম্পু, পেস্ট, সসজাতীয় পণ্য) থেকে ১ লাখ ৯২ হাজার ১০৪ টন বর্জ্য উৎপাদন হচ্ছে। এসব প্লাস্টিকের মিনিপ্যাকেট পরিবেশের জন্য বড় হুমকি। স্যাশের আকার ছোট হলেও পরিবেশে জন্য এর প্রভাব বিশাল। গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়া কার্যালয়ে আয়োজিত ‘প্লাস্টিক স্যাশে: স্মল প্যাকেট উইথ হিউজ এনভায়রনমেন্ট ডেস্ট্রাকশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো)। এফএনএস

 

এ গবেষণায় বাংলাদেশে প্লাস্টিক মিনিপ্যাকের ব্যবহার এবং ব্যবহার পরবর্তী বর্জ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এসডোর গবেষণা অনুসারেÑ খাবার, ওষুধ, কসমেটিকের মিনিপ্যাক ব্যবহার প্রচুর বেড়েছে। গবেষণায় ঢাকা ও রংপুরের ৩৫৩ জন উত্তরদাতার মধ্যে ৬৭ শতাংশ মানুষ শ্যাম্পু বা কন্ডিশনারের ক্ষেত্রে মিনিপ্যাক ব্যবহার করে। ৫০ শতাংশ মানুষ স্যালাইন প্যাক, ৩৫ শতাংশ মানুষ মসলা ও কফি, ৩০ শতাংশ ইনস্ট্যান্ট পানীয় পাউডার ক্রয়ের ক্ষেত্রে মিনিপ্যাক বেশি পছন্দ করেন। এ সময় সাবেক সচিব এবং এসডোর সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, প্লাস্টিকের মিনিপ্যাক পরিবেশের জন্য খুব বিপজ্জনক।

 

প্লাস্টিকের মিনিপ্যাকেট আকারে ছোট হলেও পরিবেশে এর প্রভাব বিশাল। এজন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহারে বিশেষ করে স্যাশে ব্যবহারের ক্ষেত্রে কঠোরভাবে বিধিনিষেধ কার্যকর করতে হবে। এসডোর উপদেষ্টা এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, বর্তমানে মানুষ মিনিপ্যাকেটের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাই জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরি করতে হবে। এসব পণ্য উৎপাদনকারীদের উচিত মিনিপ্যাক বন্ধ করে রিফিল সিস্টেমের দিকে যাওয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন