১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুই সপ্তাহের মাথায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান তপু (১৮) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান তপু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের ফতেহপুর ভুঁইয়া বাড়ির মো. আনার উল্লাহর ছেলে। তপুর বড় ভাই মো. আলাউদ্দিন জানান, গত ৩ জুন বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তপু। এফএনএস

 

দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়ার জন্য সেখানে অবস্থানরত তপুর ভগ্নিপতি মো. সোহেল এক দালালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী দালাল তপুকে আফ্রিকার দেশ মোজাম্বিক ও লেসেথুর বিভিন্ন বন-জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। আলাউদ্দিন আরও জানান, যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তপু। আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ¦র আসে তার। সেখানে হাসপাতালে নিলে তার ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।

 

সবশেষ ৩০ জুন ম্যালেরিয়া জ¦র ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার লাশ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। নাটেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে তার অকাল মৃত্যুর বিষয়টি শুনে অনেক কষ্ট লাগছে। তার পরিবারের খোঁজখবর নিয়েছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন