৬-৯ জুলাই বিমান বন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ট্রেন
এফএনএস : আগামী ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮), একতা এক্সপ্রেস (৭০৬), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) ও রংপুর এক্সপ্রেস (৭৭২) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ফেসবুকের ওই পোস্টে রেলওয়ে সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ওই সময় পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের প্রচুর চাপ থাকে। বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে। তাই ওই ট্রেনগুলোর যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
