১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
বিজ্ঞাপন

এপএনএস : পদ্মা সেতু পারাপারে যাত্রী সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

 

তিনি বলেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সব নির্দেশনা জারি করেছে. তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন