১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে ফিরেছেন রওশন এরশাদ

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দেশে ফিরেছেন রওশন এরশাদ
বিজ্ঞাপন

এপএনএস : দীর্ঘ সাড়ে সাত মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) অন্যতম প্রতিষ্ঠাতা রওশন এরশাদ। গতকাল সোমবার দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রওশন এরশাদকে সম্বর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে রওয়ানা করেছেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন