১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪ জুন ২০২২, ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে ৭০০ কেজি আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর এট লার্জ আহমেদ সালিমের কাছে এ উপহার হস্তান্তর করেন।

 

অ্যাম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে প্রধানমন্ত্রীকে এই উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এসময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন