১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মানুষের দুর্ভোগে জীবন বাজি রেখে এগিয়ে যাবো : র‌্যাব ডিজি

প্রকাশিত: ২৪ জুন ২০২২, ৬:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মানুষের দুর্ভোগে জীবন বাজি রেখে এগিয়ে যাবো : র‌্যাব ডিজি
বিজ্ঞাপন

এফএনএস : মানুষের দুর্ভোগ-দুর্দশায় সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুন। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ র‌্যাব-৯ কার্যালয়ে কর্মকর্তা ও সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। র‌্যাবের মহাপরিচালক বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছে র‌্যাব।

 

এই কষ্টের মধ্যে থেকেও আমরা গরিব-দুঃখী বন্যার্ত মানুষদের সহায়তা করেছি। তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশ র‌্যাব এই দুর্যোগে মানবিকতা ও সাহসিকতার নজির স্থাপন করেছে। আমি আশা করি, আমরা মানুষকে সেবা করার যে অন্যান্য উদাহরণ স্থাপন করেছি সেটি আগামীতে বজায় রাখবো। আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মানুষের দুর্ভোগ ও দুর্দশায় আমরা সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে এগিয়ে যাবো। মতবিনিময় শেষে সুনামগঞ্জের সোনাপুরে ত্রাণ বিতরণে রওয়ানা দেন র‌্যাব মহাপরিচালক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন