১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে এসডিজি অর্জনে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দেশে এসডিজি অর্জনে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা বাড়ানোর তাগিদ
বিজ্ঞাপন

এফএনএস : দেশের টেকসই উন্নয়নে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে প্রধান সমস্যা গৃহস্থালি কাজের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আর এ দৃষ্টিভঙ্গি পাল্টে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সবাইকে একসঙ্গে এগিয়ে নিতে পারলেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে এসডিজি লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা ও অংশীদারত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, বাংলাদেশে নারীর মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা এখনো স্বীকৃত নয়।

তবে বর্তমানে সারাবিশ্বে মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন শুরু হয়েছে। বাংলাদেশে নারী ও পুরুষ উভয়ই মজুরিবিহীন কাজে নিয়োজিত থাকলেও এ কাজ সবচেয়ে বেশি করছেন নারীরা। তাই তাদের মর্যাদা বাড়ানো আমাদের দ্বায়িত্ব। তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর এসডিজি অনুযায়ী অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারত্বমূলক দায়িত্ব বণ্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন