মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমির আলী শেখ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইনছান আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য জমির উদ্দীন, সাবেক শিক্ষক আব্দুর রশিদ, মজনুর রহমান, চকমহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন, শিক্ষক একরামুল জক, নায়েব আলী সরকার, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, শিক্ষার্থীদের মধ্যে এরিক মাহমুদ সামী, মাহী খাতুন, সুমাইয়া খাতুন রুপা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছর চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ৬৫ জন শিক্ষার্থী।