২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
নওহাটায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর পবা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১ টায় পবা উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌরসভা ১নং প্যানেল মেয়র মো. আজিজুল হক, নওহাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আশরাফ আলী দেওয়ান, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রাঃ, নওহাটা ডিগ্রি কলেজের শিক্ষক তৈয়ব আলী শেখ, নওহাটা পৌরসভা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মাননানসহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ওমর আলী। অনুষ্ঠান শেষে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন