সর্বশেষ সংবাদ

শহিদ নজমুল হক বালিকা বিদ্যালয়ে স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ১৭ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : নগরীর শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পোজিট একশনস ফর ক্লাইমেট মাইগ্রেন্টস ইন আরবান স্লাম প্রকল্পের আওতায় স্কুল স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কম্পোজিট একশনস ফর ক্লাইমেট মাইগ্রেন্টস ইন আরবান স্লাম (ক্যাকমাস) প্রকল্পের আওতায় ঋতুকালীন স্বাস্থ্যভ্যাস ব্যবস্থাপনা দিবসকে সামনে রেখে এই স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয়। সেই সাথে সিডিসি টাউন ফেডারেশন বরাবর ২টি মোবাইল টয়লেট হস্তান্তর করা হয়।

স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন ও মোবাইল টয়লেট হস্তান্তর কার্যক্রম বিষয়ক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, রাজশাহী ওয়াসা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীন আকতার রেণী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ওয়াটারএইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সাঈফ মনজুর, বাংলাদেশ ওয়াটারএইডের জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। সিডিসি টাউন ফেডারেশন বরাবর ২টি মোবাইল টয়লেট হস্তান্তরের কারণ ভ্রাম্যমান জনগন যাতে খোলা জায়গায় যত্রতত্র মল-মুত্র ত্যাগ করে না করে। পরিবেশের ক্ষতি না করার পাশাপাশি যারা প্রান্তিক জনগোষ্ঠির যারা পার্শ্ববর্তি এলাকা থেকে জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যহ শহর এলাকায় আসে তারা যাতে সহজেই মোবাইল টয়লেট ব্যবহার করতে পারে। যাতে পরিবেশ স্বাস্থ্যকর রাখা সম্ভব হয়।

উল্লেখ্য, স্কুল স্যানিটেশন কমপ্লেক্স ৮টি সাধারন টয়লেট চেম্বার, ২টি ঋতুকালীন ব্যবস্থাপনা সমৃদ্ধ ও প্রতিবন্ধী বান্ধব টয়লেট বিদ্যমান। এছাড়া কভিড ১৯ অবস্থা বিবেচনায় এনে ২টি হ্যান্ডওয়াশিং স্টেশন ও ২টি নিরাপদ খাবার পানির স্টেশন নির্মাণ করা হয়েছে। যেখানে প্রতিটি হ্যান্ডওয়াশিং স্টেশনে একই সাথে ও একই সময়ে ৮ জন ব্যবহারকারী হাত ধৌত করতে পারবে । এছাড়া নিরাপদ পানির খাবার স্টেশন হতে একই সাথে ও একই সময়ে ৮ জন নিরাপদ পানি সংগ্রহ ও পান করতে পারবে। স্কুল স্যানিটেশন কমপ্লেক্সটি উদ্বোধনের মাধ্যমে এখন থেকে প্রায় ২ হাজার ৫০০ জন ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আধুনিক ওয়াশ ফ্যাসিলিটি স্বাছন্দে ব্যবহার করতে পারবে। এই স্কুল স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে মোট ব্যায় হয়েছে ১১ লাখ ১১ হাজার ৬২৭ টাকা।


আরোও অন্যান্য খবর
Paris