সর্বশেষ সংবাদ

চুয়েট বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ

Paris
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

এফএনএস : শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ৫ জুলাই পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়েটে আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।ছাত্রদের গতকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। স্নাতকোত্তর পর্যায়ের চলমান সব অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়েট উপাচার্যের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকালে সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) এবং আবাসিক হলগুলো বন্ধঘোষণা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris