স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার নওহাটা ছালেহিয়া দারুসসুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২২ সালের আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং নবাগত আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা আলতাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং নবাগত আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিদায় ও দোয়া মাহফিল এবং নবাগত আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা ছালেহিয়া দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার সভাপতি মো. সাইফুল ইসলাম।
মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ্যারাবিক বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম আল মাদানি, নওহাটা পৌর ওয়ার্ড কাউন্সিলর-১ ও প্যানেল মেয়র-২ মো. দিদার হোসেন ভুলু, মাদ্রাসার শিক্ষক মাহাবুবুল আলম বাচ্চু, মেজবাউল হক, জিয়াউল হক, আমিন উল্লাহ, আতিউল ইসলাম, জেসমিন আরাসহ পরীক্ষার্থী, অত্র মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।