মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে অবসরে যাওয়া পাঁচজন শিক্ষক-কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার আইওরপাড়া উচ্চ বিদ্যালয় চত্বর এসব অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসাহাক আলী সরদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ যতিন্দ্র মোহন প্রামানিক, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী আযরাফ জাওয়াত আয়মান, দশম শ্রেণীর শিক্ষার্থী রোকসানা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে অবসরে যাওয়া প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ইব্রাহীম পাটোয়ারী, সহকারী শিক্ষক সামসুদ্দীন প্রামানিক ও সহকারী শিক্ষক হাবীবুর রহমানসহ অফিস সহকারী আশরাফুল ইসলাম মণ্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে রেবা আখতার আলীম মাদ্রাসায় নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্যা।