সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

বন্ধ ছয়টি ট্রেন চালু না হলে কর্মসূচির হুঁশিয়ারি

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে প্রায় ১০ মাস আগে বন্ধ ছয়টি ট্রেন পূনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল রবিবার বেলা ১২টায় স্থানীয় রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা ও ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, নাগরিক কমিটির নেতা মুনিরুজ্জামান মুনিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, করোনার বিস্তাররোধে গত বছরের মার্চ মাসে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

কিন্তু পরবর্তীতে আপ-ডাউন মিলিয়ে ছয়টি ট্রেন চালু হলেও লোকাল আরো ছয়টি ট্রেন এখনো বন্ধ আছে। এই ছয়টি ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। বক্তারা বলেন, এরইমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন চালুর দাবি জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। অবিলম্বে ট্রেন চালু না হলে রাজপথের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris