শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখলেন মার্কিন দূত

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক দুই মাসব্যাপী চলমান শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি অসাধারণ এ দেশের ইতিহাস এগিয়ে নিতে শিল্পীদের প্রচেষ্টার প্রশংসা করেন। গতকাল শনিবার কসমস সেন্টার থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মিলার বলেন, উদযাপনের এটাই সঠিক সময় বলে আমার মনে হয়।

কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক, কসমস ফাউন্ডেশনের অনারারি অ্যাডভাইজার এমিরিটাস ও সাবেক কূটনীতিক তারিক আহমদ করিম এবং সংবাদ সংস্থা এপির ব্যুরো চিফ জুলহাস আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মাসুদ জামিল বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সত্যিকারের পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা দীর্ঘস্থায়ী এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকি। শিল্পকর্ম প্রদর্শনীর বিষয়ে তিনি বলেন, এখানকার প্রতিটি শিল্পকর্ম নিজস্ব ভঙ্গিতে অনন্য এবং আকর্ষণীয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার ৭১-এর সঙ্গে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে জানিয়ে তিনি বলেন, শিল্প প্রতিদিনকার বেঁচে থাকার জন্য অপরিহার্য নাও হতে পারে, তবে সমাজ ও সংস্কৃতির টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদে এটি আবশ্যক। গত বছরের ১৫ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজিত আর্ট ক্যাম্পে প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী আক্তার অংশ নেন। আর্ট ক্যাম্পে অংশ নিয়ে তাদের আঁকা শিল্পকর্মগুলো দিয়েই প্রদর্শনীটি করা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কসমস সেন্টারে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি অব্যাহত থাকবে। এখানে একসঙ্গে ২০ জন দর্শনার্থী পরিদর্শনের সুযোগ পাবেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এ শিল্প প্রদর্শনী পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় দর্শনার্থীদের সব সময় মাস্ক পরে থাকা এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris