১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক বিজয়ী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: lead, আঞ্চলিক
লালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক বিজয়ী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরো গোপালপুর পৌরসাভায় মেয়র পদপ্রার্থী রোকসানা মোর্তজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন প্রতীককে ৫ হাজার ১শ ৫২ ভোট পেয়েছেন।

আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি ১৪২৬ ভোটে পেয়ে নৌকা প্রতীক বিজয়ী হন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। এই বিষয়ে ভোটাররা জানান, গৌপালপুর পৌরসভার উন্নয়নমূলক বিভিন্ন কাজের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে মেয়র পদটি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দিয়েছি।

তাঁরা আরো বলেন, গোপালপুর পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু-যোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা আমাকে দলীয় মেয়র প্রার্থী করেছেন।

গোপালপুর পৌরসভার উন্নয়নের জন্য এলাকার ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা কে মেয়র পদটি উপহার দিয়েছেন। এজন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন