নলডাঙ্গা থেকে প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা পৌরসভায় র্বতমান মেয়র শফির উদ্দিন মন্ডলের ছেলে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির ৩৬৩০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত মোঃ আব্বাস আলী নান্নু,(ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১৯১০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) মোঃ সাহেব আলী পেয়েছেন ১ হাজার ১৭৮ ভোট। শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭ টার সময় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ তাছমিনা খাতুন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা প্রমুখ। নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬২৫ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১২টি ভোট অবৈধ। নলডাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় সাধারন কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে ২৪০ ভোট পেয়ে মোঃ আবু বক্কর সিদ্দিক (পানির বোতল প্রতীক), ২নং ওয়ার্ডে ১০১ ভোট পেয়ে মোঃ আজাহার আলী (উটপাখি প্রতীক) ভোট, ৩নং ওয়ার্ডে ২৩৪ ভোট পেয়ে মোঃ মহসিন আলী (ডালিম প্রতীক), ৪নং ওয়ার্ডে ২৮১ ভোট পেয়ে মোঃ শরিফুল ইসলাম পিয়াস (বাøক বোর্ড প্রতীক), ৫নং ওয়ার্ডে ৫২৩ ভোট পেয়ে মোঃ মাহবুর রহমান (পানির বোতল প্রতীক), ৬নং ওয়ার্ডে ৩৪২ ভোট পেয়ে মোঃ ফরহাদ হোসেন (উটপাখি প্রতীক), ৭নং ওয়ার্ডে ৪০৯ ভোট পেয়ে মোঃ জামাল হোসেন (উটপাখি প্রতীক) ৮নং ওয়ার্ডে ১৮৫ ভোট পেয়ে মাহমুদুল হাসান (টেবিল লেম্প প্রতীক) ও ৯নং ওয়ার্ডে ২৫৯ ভোট পেয়ে সঞ্জয় ভট্রাচার্য্য (ডালিম প্রতীক)।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ হাওয়া বেগম (আনারস প্রতীক) ১ হাজার ১০৫ ভোট ও ৪,৫,৬ নং ওয়ার্ডে মোছাঃ শামসুন নাহার ( আনারস প্রতীক) ১ হাজার ৪৪৫ ভোট এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে মোছাঃ ডলি বেগম ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।