শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিচারকের আসনে বসতে যাচ্ছেন সৌদি নারীরা

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

আরা ডেস্ক : প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীরা। গেল কয়েক বছর ধরে সামাজিকসংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি। তারই অংশ হিসেবে এবার নারীদের বিচারক হিসেবে নিয়োগ হবে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ এমন তথ্য জানিয়েছেন। বললেন, এ দেশে শীঘ্রই বিচারকের আসনে বসতে যাচ্ছেন নারীরা।

আর তা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ নেয়া হয়েছে। আল-আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। নারীর অধিকার অর্জনে সৌদি অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে তিনি জানান, সৌদি শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি।

বর্তমানে এই অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছে গেছে। তিনি বলেন, সরকারি চাকরিতে সৌদি নারীদের অংশগ্রহণ ৩৯ থেকে ৪১ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris