শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ এর গেট টুগেদার

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : মধ্যবিত্ত পরিবারের আবাসান চাহিদা পূরণে জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ গত ৩ বছর ধরে কাজ করে চলেছে। গত গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর নানকিং কমিউনিটি সেন্টারে জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ এর ১৫তম প্রজেক্ট নোবেল পার্ক এবং জেএফ হোস্টেল শেয়ার মালিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত প্রশাসক রাজস্ব শরিফুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মোঃ, জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ এর চেয়্যারম্যান মোঃ মিজারনুর রহমান, রহুল আমিন প্রধান শিক্ষক, মাইনুল ইসলাম সহকারি শিক্ষক।

অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ কিভাবে মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের আবাসান চাহিদা পূরণে কিভাবে কাজ করছে তা তুলে ধরেন। মূলত গ্রুপ ভিত্তিক প্লটের শেয়ার কিনে অল্প খরচে কিভাবে একটি ফ্ল্যাটের মালিক হওয়া যায় তাই তিনি সবার সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন ‘অল্প টাকায় শুধু ফ্ল্যাট নয়, প্রতিটি সদস্যের সমন্বয়ে একটি যৌথ পরিবারও গড়ে তোলা হচ্ছে। জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ এর এককেটি প্রজেক্ট মানে এককেটি যৌথ পরিবার। প্রধান অতিথি অতিরিক্ত প্রশাসক জনাব শরিফুল হক তাঁর বক্তব্যে জয়েন্ট ফ্যামিলি প্রোঃ লিঃ এমন যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানান। তিনি আধুনিক যৌথ পরিবার গঠনের কনসেপ্টটিকে একটি যুগান্তকারী এবং খুবই সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যা দেন।

দেশের কৃষি জমির উপর চাপ কমানোর জন্য হাইরাইজ আবাসিক ভবন নির্মাণ এখন সময়ের দাবী বলে উল্লেখ করেন। আর একসাথে যৌথভাবে মিলেমিশে যদি কোনো ভবন গড়ে তোলা হয় তাতে খরচ যেমন কমে তেমনি প্রত্যেক সদস্যদেও সাথে হৃদতা গড়ে উঠে যা একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাজশাহী মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী এহসানুল হুদা জয়েন্ট ফ্যামিলি প্রোঃ লিঃ কে মধ্যবিত্ত পরিবারের আস্থার একটি প্লাট ফরম হিসেবে উল্লেখ করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিশ্চিন্তে জয়েন্ট ফ্যামিলি প্রোঃ লিঃ বিনিয়োগ করার আহবান জানান। অনুষ্ঠানে নগরীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিবারসহ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris