মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্মার্টকার্ড থাকলেও ভোটার তালিকায় মৃত নলডাঙ্গার মানিক!

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

নলডাঙ্গা থেকে প্রতিনিধি : ঢাকা থেকে বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট দেওয়া হলো না। স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত থাকায় ভোটকেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে হলো তাকে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে।

মানিক ইসলাম অভিযোগ করে বলেন, বাবাকে ভোট দেওয়ার জন্য কর্মস্থল ঢাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে বাড়িতে এসেছেন। দুপুরে স্মার্টকার্ড নিয়ে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তার নাম না থাকায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্টকার্ডটি দেখিয়ে সমস্যার কথা জানালে, তারা মেশিনে পরীক্ষা করে জানান তার নাম মৃতের তালিকায় রয়েছে। এ কারণে তিনি তার বাবাকে ভোট দিতে পারলেন না বলে আক্ষেপ করেন।

নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. কিশোয়ার জানান, ওই ব্যক্তির স্মার্টকার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই। এজন্য তার ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। তাই তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন বা কাগজ নিয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ভোটার আইডি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে তার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

তবে ভোটের পর কার্ডটি সংশোধন করে নেওয়া যাবে। তিনি বলেন, ভোটার তালিকা প্রকাশের পর ওই তালিকায় তার নাম আছে কিনা তা আগেই যাচাই করা উচিত ছিল। কিন্তু উনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। ভুলবশত তার নামটি মৃতের তালিকায় যেতে পারে, তা সময়মত সংশোধন করা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris