স্টাফ রিপোর্টার, লালপুর : সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১১২ টি স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে তাদের ভোট প্রদান করে। বই,ফুটবল,চেয়ার সহ বিভিন্ন প্রতীক প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২জন করে অধিনায়ক ও ১ জন স্কুল অধিনায়ক নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।
ভোট চলাকালে বাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরির উদ্দেশ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন গণতন্ত্রের জন্য শুভ সূচনা বলে জানান তিনি।