মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত কলেজ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারকে গতকাল শনিবার কলেজ চত্ত্বরে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল হুদা, সহকারি অধ্যাপক সামসাদুল ইসলাম, মমতাজুল ইসলাম, সুমিতা ঘোষ, আব্দুল লতিফ,
সাজ্জাদ হোসেন, আনিছুর রহমান, রুস্তম আলী, আফজাল হোসেন, জামিলুর রহমান, গোলাম রসুল, খগেন্দ্রনাথ, রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল হাকিম, গ্রন্থাগার প্রভাষক মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ২৩ মে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে অনিল কুমার সরকারকে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।