সর্বশেষ সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। গতকাল বুধবার এ ফল প্রকাশ করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

www.nu.ac.bd/results A_evww w.nubd.info/results পাওয়া যাবে। এ পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। চতুর্থ বর্ষের ফল প্রকাশ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি স্নাতক স্তরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris