শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে বিন্দু ৩জি রেস্টুরেন্ট ও বি-মার্ট সুপার শপ উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ডের উপশহরে বিন্দু ৩এ রেস্টুরেন্ট ও বি-মার্ট সুপার শপের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিন্দু ৩এ রেস্টুরেন্ট ও বি-মার্ট সুপার শপের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনের পর রেস্টুরেন্ট ও সুপার শপটি ঘুরে দেখেন সিটি মেয়র।

উদ্বোধনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, হোটেল ডালাস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবুল বাশার মোহাম্মদ হাবিবুল্লাহ, বিন্দু ৩এ রেস্টুরেন্ট ও বি-মার্ট সুপার শপের প্রোপ্রাইটর প্রকৌশলী শাকিলা বাশার শিমুল, আবুল বাশার মোহাম্মদ শহিদুল্লাহ পলাশ, ডা. তামান্না বাশার, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris