রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

এপ্রিলে এসেছে ১৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Paris
Update : শনিবার, ৭ মে, ২০২২

এফএনএস : প্রবাসী আয়ে ফের বইছে সুবাতাস। একক মাস হিসেবে গত ১১ মাসের মধ্যে এপ্রিল মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এপ্রিল মাসে প্রবাসীরা ২০০ কোটি ৯৫ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা) ১৭ হাজার ৩৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে, এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি।

গত বছরের এপ্রিল মাসে ২০৬ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এ অঙ্ক গত ১১ মাসের মধ্যে বেশি। সংশ্লিষ্টরা জানান, ঈদ উৎসবকে সামনে রেখে প্রতিবছরই পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠিয়েছন প্রবাসীরা। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। একই সঙ্গে সরকার ঘোষিত প্রণোদনাও একটা কারণ। এখন বৈধ পথে রেমিট্যান্স বেশি আসছে। আশা করা যাচ্ছে আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে।

সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোয় রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে জানান তারা। এদিকে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি। গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রæয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার।


আরোও অন্যান্য খবর
Paris