রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে কোয়ালিটি সুপার কেক হাউজের উদ্বোধন ইফতার ও দোয়া

Paris
Update : সোমবার, ২ মে, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : নতুন রুপে রাজশাহী মহানগরীতে কোয়ালিটি সুপার কেক হাউজের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নগরীর শিরোইল মঠপুকুর মোড় সংলগ্ন কেক হাউজ কারখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম আজব, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ,

রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার, সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন সরকার, ভদ্রা মোড়ের ব্যবসায়ী নেতা জয়নাল আবেদিন চাঁদ, সাত্তার প্রমূখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শিরোইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল দুপুরে বিদ্যুৎ সর্টসার্কিট হয়ে কোয়ালিটি সুপার কেক হাউজ কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর থেকেই অস্থায়ীভাবে কারখানাটি কার্যক্রম বন্ধ ছিল। নতুনভাবে তৈরী করে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে কারখানাটি চালু করেন কারখানার প্রোপাইটর মোঃ আফসার আলী মন্ডল। তিনি ব্যবসায়িক কার্যক্রম খুব সুন্দর ভাবে চালাতে পারে সেজন্য সকলের নিকট দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris