১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত: ১ মে ২০২২, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
বিজ্ঞাপন

এফএনএস : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় চলবে। গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বিমানের ওয়েবসাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স থেকে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ওই মূল্যছাড় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের জন্য প্রযোজ্য। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ ছাড় চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইএডঊই২০২২ প্রমোকোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাচ্ছে। যাত্রীরা বিকাশ ও নগদের মাধ্যমে অথবা ভিসা, মাস্টার বা এমেক্সের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন